১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গাজীপুরে ভবনের দেয়াল ধসে শিশু নিহত, আহত ৪

admin
প্রকাশিত মার্চ ৩১, ২০২৩
গাজীপুরে ভবনের দেয়াল ধসে শিশু নিহত, আহত ৪

Manual5 Ad Code

গাজীপুরে ভবনের দেয়াল ধসে শিশু নিহত, আহত ৪


হামিদ আল মামুন রানা স্টাফ রিপোর্টার: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার জরুন এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মুশফিক (৬)। আহতরা হলেন- রুবেল (৩০) মোছা. মুক্তা (২৫), মো. জাহিদুল ইসলাম (২৮) ও শহীদুল ইসলাম (২২)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কোনাবাড়ী থানার জরুন এলাকায় রিপন গার্মেন্টসের মালিক মো. ফারুক আহমেদের নির্মাণাধীন ভবনের তিনতলার দেওয়াল ধসে পাশের একটি বাড়ির ওপর পড়ে। এতে মুশফিক ও তার মা মোছা. মুক্তাসহ ওই বাসার পাঁচজন আহত হয়।

Manual6 Ad Code

পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মুশফিক মারা যায়। দেয়াল ধসে পড়ে ওই বাসা বাড়ির ১৮টি কক্ষের ক্ষয়ক্ষতি হয়েছে। তিনটি কক্ষ ছাড়া অন্য কক্ষগুলোতে লোকজন ছিল না।

Manual5 Ad Code

কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ জানান, দেয়াল ধসে এক শিশু নিহত হয়েছে। চারজন আহত হয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে সকাল পর্যন্ত এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।

Manual1 Ad Code