৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

ডিবি পুলিশের অভিযানে ২ জুয়ারী গ্রেফতার

admin
প্রকাশিত আগস্ট ১৭, ২০১৯
ডিবি পুলিশের অভিযানে ২ জুয়ারী গ্রেফতার

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

মোজাম্মেল হক, প্রতিনিধিঃসুনামগঞ্জ পৌর শহরের জলিলপুর এলাকায় জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের অভিযানে ২ জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মোঃ আকিল মিয়া(৩০)। তিনি জলিলপুর গ্রামের মৃত আইয়ূব আলীর ছেলে এবং অপরজন হলেন একই গ্রামের মৃত তাজ উদ্দিনের ছেলে মোঃ রাসেল মিয়া(২৮)।

আজ শনিবার ভোরে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের এস আই মোঃ আমিনুল ইসলাম ও এ এস আই মামুন মিয়ার নেতৃত্বে ডিবি পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জলিলপুর গ্রামের আকিল মিয়ার বসতঘরে অভিযান চালিয়ে জুয়া খেলার উপকরণসহ দুই জুয়ারীকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে আনা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চললে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের মিডিয়া উইয়িং এর এস আই মোঃ আমিনুল ইসলাম।

Manual7 Ad Code

এ ব্যাপারে ডিবির অফিসার ইনচার্জ কাজী মোঃ মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code