১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

লোহাগাড়া থানার সহায়তায় পাহাড়ি এলাকা থেকে প্রবাসীর লাশ উদ্ধার

প্রকাশিত মার্চ ১৪, ২০২৩
লোহাগাড়া থানার সহায়তায়  পাহাড়ি এলাকা থেকে প্রবাসীর লাশ উদ্ধার

Manual4 Ad Code

মোঃ সেলিম উদ্দীনঃ

Manual6 Ad Code

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় নিখোঁজের ১৪ দিন পর মনছুর আলী (২৭) নামে এক দুবাই প্রবাসীর গলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পুটিবিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পহরচান্দা ছোট ধলিবিলা হাসনা ভিটার পাহাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রবাসী মনছুর আলী একই ওয়ার্ডের পহরচান্দা ফকির হাট এলাকার ফরিদ আহমদের পুত্র ও ২ সন্তানের জনক বলে জানা গেছে।

Manual3 Ad Code

জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি দুবাই থেকে দেশে আসেন মনছুর আলী। পরদিন ১ মার্চ সন্ধ্যায় আমিরাবাদে বন্ধুর বাড়িতে বেড়াতে যাবার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। বন্ধ ছিল মুঠোফোনও। নিখোঁজের পর থেকে তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়েছে।।

Manual4 Ad Code

গত ২ মার্চ নিখোঁজ প্রবাসী মনছুর আলীর বোন বুলু আক্তার থানায় সাধারণ ডায়েরি করেন।

লোহাগাড়া থানার এসআই শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual6 Ad Code