১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুর সড়ক ও বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি টিটু

প্রকাশিত মার্চ ৩, ২০২৩
নাগরপুর সড়ক ও বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি টিটু

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল): টাংগাইলের নাগরপুরে দপ্তিয়র ইউপি বিন্নাবাজার( দৌলতপুর) ভায়া খাষপাইকাইল হাইস্কুল সড়ক মেরামত কাজ ও খাষপাইকাইল আবু আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করেছেন টাংগাইল-৬ ( নাগরপুর -দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।শুক্রবার বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে মরহুম কফিল উদ্দিন মুন্সী শিক্ষা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত মেধা পুরস্কার প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বীথি,সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ জিএম ফুয়াদ মিয়া, ফরহাদ আলী, উপজেলা প্রকৌশলী(এলজিইডি) মোঃ মাহবুব রহমান,সলিমাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ শাহীদুল ইসলাম অপু, গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগন।অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Manual5 Ad Code