১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

প্রকাশিত মার্চ ২, ২০২৩
নাগরপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল): টাংগাইলের নাগরপুরে শহীদ শামসুল হক বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শহীদ সামসুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল -৬ ( নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান,নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফজলুর রহমান, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা আ.লীগের সহ সভাপতি মতিয়ার রহমান মতি,উপজেলা আ.লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ জাকির তালুকদার সহ শিক্ষার্থীবৃন্দ।এর আগে গয়হাটা উদয়তারা উচ্চ বিদ্যালয় আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

Manual2 Ad Code