২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

চাটখিল ভূমি অফিসে জনসাধারণের স্বস্তি ফিরেছে

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৩
চাটখিল ভূমি অফিসে জনসাধারণের স্বস্তি ফিরেছে

Manual1 Ad Code

চাটখিল ভূমি অফিসে জনসাধারণের স্বস্তি ফিরেছে

Manual4 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে জনসাধারণের স্বস্তি ফিরেছে। সরকারের ভূমি স্বচ্ছতা ও জটিলতা নিরসনে অনলাইন কার্যক্রম নিবিঘ্ন করতে কাজ করে যাচ্ছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায়। তিনি চাটখিলে বিগত ২০২১ সালের ১১ জুলাই যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি ভূমি অফিস দালাল মুক্ত করার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। পাশাপাশি অনলাইন ভূমি সেবা কার্যক্রম বাস্তবায়নের ফলে জনসাধারণ সহজেই ভূমি সেবা পাচ্ছেন। গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে ভূমি অফিসে গিয়ে কয়েকজন সেবা গ্রহীতার সাথে কথা বলে জানা যায়, সেবা গ্রহীতারা নিজেই অনলাইনে প্রয়োজনীয় সেবার আবেদন করে কোন দালাল ছাড়াই সহজে অল্প সময়ে কাঙ্খিত সেবা পাচ্ছেন।এক সময় সহকারী কমিশনার (ভূমি) অফিসের চতুঃপার্শ্বে দালালের আনাগোনা দেখা গেলেও এখন কোন দালাল সেবাগ্রহীতাদের প্রতারণায় ফেলতে পারে না। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায় চাটখিল উপজেলা বাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভূমি সেবার জন্য সরাসরি অনলাইনে আবেদন করে সেবা গ্রহন করুন। কোন বিষয়ে না বুঝলে সরাসরি তার সাথে দেখা করে প্রয়োজনীয় পরামর্শ নিতেও তিনি অনুরোধ করেন। কোন দালালের পরামর্শ নিয়ে কেউ যেন প্রতারিত না হয় সেদিকে সজাগ থাকতে এবং অফিসে কেউ কোন অনৈতিক সুবিধা দাবি করলে তাৎক্ষনিক তাকে অবগত করারও অনুরোধ করেছেন তিনি।চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে জনসাধারণের স্বস্তি ফিরেছে। সরকারের ভূমি স্বচ্ছতা ও জটিলতা নিরসনে অনলাইন কার্যক্রম নিবিঘ্ন করতে কাজ করে যাচ্ছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায়। তিনি চাটখিলে বিগত ২০২১ সালের ১১ জুলাই যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি ভূমি অফিস দালাল মুক্ত করার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। পাশাপাশি অনলাইন ভূমি সেবা কার্যক্রম বাস্তবায়নের ফলে জনসাধারণ সহজেই ভূমি সেবা পাচ্ছেন। গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে ভূমি অফিসে গিয়ে কয়েকজন সেবা গ্রহীতার সাথে কথা বলে জানা যায়, সেবা গ্রহীতারা নিজেই অনলাইনে প্রয়োজনীয় সেবার আবেদন করে কোন দালাল ছাড়াই সহজে অল্প সময়ে কাঙ্খিত সেবা পাচ্ছেন।এক সময় সহকারী কমিশনার (ভূমি) অফিসের চতুঃপার্শ্বে দালালের আনাগোনা দেখা গেলেও এখন কোন দালাল সেবাগ্রহীতাদের প্রতারণায় ফেলতে পারে না। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায় চাটখিল উপজেলা বাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভূমি সেবার জন্য সরাসরি অনলাইনে আবেদন করে সেবা গ্রহন করুন। কোন বিষয়ে না বুঝলে সরাসরি তার সাথে দেখা করে প্রয়োজনীয় পরামর্শ নিতেও তিনি অনুরোধ করেন। কোন দালালের পরামর্শ নিয়ে কেউ যেন প্রতারিত না হয় সেদিকে সজাগ থাকতে এবং অফিসে কেউ কোন অনৈতিক সুবিধা দাবি করলে তাৎক্ষনিক তাকে অবগত করারও অনুরোধ করেছেন তিনি।

Manual6 Ad Code