১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নোয়াখালীতে ১০ মন জাটকা ইলিশ জব্দ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৩
নোয়াখালীতে ১০ মন জাটকা ইলিশ জব্দ

Manual6 Ad Code

নোয়াখালীতে ১০ মন জাটকা ইলিশ জব্দ

Manual5 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে ১০ মন জাটকা জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে জাটকা গুলো জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক বায়েজীদ বিন আখন্দ। বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা প্রসাশক দেওয়ান মাহবুবুর রহমান। তিনি বলেন, অভিযান চালিয়ে ১০ মন জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়। পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে দুটি পৃথক মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত মাছ সরকারি শিশু পরিবার সহ আরো ২০টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেছে সোনাপুর ফাঁড়ির একদল পুলিশ এবং সদর উপজেলা মৎস্য কর্মকর্তা।

Manual5 Ad Code