২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

৫৭ জন শহীদের সমাধিতে ওয়ার্ড আওয়ামীলীগের শ্রদ্ধা নিবেদন

admin
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২২
৫৭ জন শহীদের সমাধিতে ওয়ার্ড আওয়ামীলীগের শ্রদ্ধা নিবেদন

Manual3 Ad Code

 

স্টাফ রিপোর্টার (টাঙ্গাইল): মহান বিজয় দিবস ২০২২ টাঙ্গাইলের নাগরপুরে গয়হাটা ইউনিয়ন এর বনগ্রামে ১৯৭১ সালের ২৫ অক্টোবর পাকিস্তানি হানাদার বাহিনী ব্যাপক হত্যাযজ্ঞ চালায় ও অগ্নিসংযোগ করে। এদিন বনগ্রামে ১২৯ টি বসতবাড়ি আগুনে পুড়িয়ে দেয় এবং ৫৭ জন নিরস্ত্র নাগরিকদের গুলি করে হত্যা করে। তৎকালীন পাকবাহিনী আধুনিক অস্ত্রসস্ত্র নিয়ে এই গ্রামে আক্রমণ চালায়। মূলত সেদিনই সৃষ্টি হয় এক মর্মান্তিক অধ্যায়ের।

Manual2 Ad Code

মহান বিজয় দিবসে বনগ্রাম ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদকঃ আব্দুল কাদের ফকির বলেন ” আমাদের গ্রাম বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক ও যুদ্ধাহত গ্রাম, অথচ বিজয় দিবসের এই দিনেও মুক্তিযোদ্ধারা, দায়িত্বশীল রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের শ্রদ্ধা জানাতে আসেনি। এটা সত্যিই আমাদের জন্য দুঃখজনক। “

Manual3 Ad Code