১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বরুড়া মুক্ত দিবস উপলক্ষে বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

admin
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২২
বরুড়া মুক্ত দিবস উপলক্ষে বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

মোঃ জহির হোসেন, বরুড়া কুমিল্লা প্রতিনিধিঃ ৭ ডিসেম্বর বরুড়া মুক্ত দিবস উপলক্ষে বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৮ বরুড়া উপজেলার সাবেক চার চার বারের সংসদ সদস্য বঙ্গবন্ধুর সহচর বীর মুক্তিযুদ্ধা এ কে এম আবদুল হাকিম এমপির সুযোগ্য সন্তান, এ এন এম মইনুল ইসলাম চেয়ারম্যান বরুড়া উপজেলা পরিষদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশেদুজ্জামান ভুমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্তের নির্বাহী অফিসার এ সময় আর উপস্থিত ছিলেন মুস্তাফিজুর রহমান ভুইঁয়া সদস্য কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগ, এ সময় আর উপস্থিত ছিলেন বরুড়া উপজেলার সকল ইউনিয়ন এর মুক্তিযুদ্ধারা সহ মুক্তিযুদ্বা সংসদ কামান্ড সন্তানেরা

Manual8 Ad Code

১৯৭১ সালের ৬ ডিসেম্বর রাতে মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর সাড়াশী আক্রমণে পাক সেনারা তাদের ক্যাম্প গুটিয়ে বরুড়া ছেড়ে যেতে বাধ্য হয়। রাতের মধ্যে বরুড়া ঘাটিতে অবস্থানরত পাক সেনাদের সঙ্গে মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে পাকসেনাদের প্রধান ঘাঁটি পতনের মধ্য দিয়ে ৭ ডিসেম্বর বরুড়া পাক সেনা মুক্ত হয়। আজ ৭ ডিসেম্বর কুমিল্লার বরুড়া মুক্ত দিবস। ১৯৭১ সালের এদিনে বরুড়া পাক হানাদার বাহিনীর রাহুর গ্রাস থেকে মুক্ত হয়। দীর্ঘ নয় মাসের যুদ্ধ আর নির্যাতনের পরিসমাপ্তি ঘটিয়ে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীসহ সর্বস্তরের জনগণের উল্লাস ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে বরুড়া। এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে আজ বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি হাতে নিয়েছে। সকাল ১০টায় সর্বস্তরের জনতার উপস্থিতিতে উপজেলা কমপ্লেক্স থেকে একটি বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কমপ্লেক্স থেকে বের হয়ে বরুড়া বাজার জিরো পয়েন্ট পর্যন্ত প্রদক্ষিণ করেন পরে আলোচনা সভায় এ এন এম মইনুল ইসলাম মুক্তিযুদ্ধের বলেন আমার বাবা মহরম আবদুল হাকিম সাহেব যে বাবে আপনাদের পাশে ছিল আমি আপনাদেরকে কথা দিলাম বর্তমানে আমি আপনাদের পাশে আছি, ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ আপনরা যে কোন প্রয়োজনে আমাকে আপনাদের কাছে ডাকবেন ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকবো। এ সময় আর উপস্থিত ছিলেন সাংবাদিক সহ প্রশাসনিক কর্মকর্তারা।