১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটে ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

admin
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২২
লালমনিরহাটে ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

জাহিদ হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় সানিয়াজান ইউপি চেয়ারম্যান আবুল হাসেম তালুকদারের অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারীতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে সানিয়াজান বাজারে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন ইউপি সদস্যরা। এ সময় স্থানীয় সাধারণ জনগণও মানববন্ধনে অংশগ্রহণ করেন।এতে বক্তব্য রাখেন, ইউপি সদস্য হানিফ মিয়া, সাহেব আলী মেম্বার, মানিক মিয়া।

বক্তারা বলেন, আমরা আবুল হাশেম তালুকদারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ দিয়েছি বিভিন্ন দপ্তরে। এর আগে তদন্ত সম্পুর্ন হলেও এখন পর্যন্ত কোন সুরাহা হয়নি। সানিয়াজান ইউনিয়নের সাধারণ জনগন যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়।

অভিযোগে আবুল হাসেম চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর পরিষদ ভবন মেরামত ও রংয়ের কথা বলে সকল সদস্যদের কাছ থেকে টাকা সংগ্রহ করেন। কিন্তু পরে ইউনিয়ন পরিষদ মেরামত ও রংয়ের নামে ভুয়া বিল ভাউচার করে ১ লাখ ৮৯ হাজার ২ শত ৬১ টাকা সরকারি অর্থ আত্মসাৎ করেন।

পাশাপাশি ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডে কালামের বাড়ি হইতে প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্প ও ৪নং ওয়ার্ডের পাকা রাস্তা হইতে সোলার প্যানেল পর্যন্ত রাস্তা মেরামত না করে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন সানিয়াজান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম।

Manual7 Ad Code

অভিযোগে ইউনিয়ন পরিষদের সদস্যরা দাবি করেন, গ্রাম্য সালিশের নামে গ্রামের সাধারণ মানুষের কাছে বাদী ও বিবাদীর প্রতি ১ হাজার ৫ শত টাকা আদায় করে আত্মসাৎ করে আসছেন। এ ছাড়া কৃষি বিভাগ থেকে বরাদ্দকৃর্ত সার ও বীজ বিতরণ না করে কালো বাজারে বিক্রির অভিযোগ তোলেন ইউপি সদস্যরা ।

Manual3 Ad Code

সানিয়াজান ইউনিয়ন পরিষদের সদস্য মানিক মিয়া, জাহিদুল ইসলাম ও সাহেব আলী অভিযোগ করেন, আবুল হাসেম চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই আমাদের মতামত না নিয়ে নিজের ইচ্ছামত পরিষদ পরিচালনা করে আসছেন। তার নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আমরা বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছি। আমরা আশা করি তদন্ত শেষে স্থানীয় প্রশাসন ব্যাবস্থা গ্রহন করবে।

Manual7 Ad Code

তবে এসব অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম বলেন কয়েকজন সদস্য অনিয়ম ও দুর্নীতি করার সুযোগ না পেয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।

লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম বলেন, ওই ইউনিয়ন পরিষদের কিছু সদস্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।