১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

admin
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২২
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Manual3 Ad Code

 

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরবসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

Manual5 Ad Code

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আদালতে আজ গাড়ি ভাঙচুর ও ট্রাফিক বক্সে হামলাসহ নাশকতার অভিযোগে রমনা থানার মামলায় হাজিরার দিন ধার্য ছিল। বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাসসহ বেশ কয়েকজন হাজিরা দিয়েছেন। কিন্তু ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সাইফুল ইসলাম নীরবসহ বাকিরা আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Manual6 Ad Code

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক নিজাম উদ্দিন ফকির সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

মামলার অভিযোগ পত্রের বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চকবাজারে বিশেষ আদালতে রায় শুনানিতে হাজিরা দিতে যান। এ সময় বিএনপির প্রায় দেড় হাজার নেতাকর্মী মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে রাস্তায় গাড়ি ভাঙচুর করে। বাধা দেওয়ায় পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে ও ট্রাফিক বক্স ভাঙচুর করে। এতে গুরুতর আহত হন বেশ কিছু পুলিশ সদস্য। এ ঘটনায় ওই দিন রমনা থানার উপপরিদর্শক এস এম খায়রুল বাশার ১৮০ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

Manual7 Ad Code