৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

বিমানবন্দরে জব্দ ১০ ঈগল, সাফারি পার্কে হস্তান্তর

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২২
বিমানবন্দরে জব্দ ১০ ঈগল, সাফারি পার্কে হস্তান্তর

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার গাজীপুর: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো থেকে জব্দ করা ১০টি বিদেশি ঈগল গাজীপুরে সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।

Manual4 Ad Code

রোববার (২৭ নভেম্বর) দুপুরে বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা এসব ঈগল গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক নিগার সুলতানা সাপ্তাহিক অভিযোগ কে জানান, শনিবার (২৬ নভেম্বর) দুপুরে মেসার্স সারা এগ্রো আমদানিকারক প্রতিষ্ঠান সুদান থেকে বৈধভাবে ১৫টি হর্ণবিল পাখির সঙ্গে এনওসি বর্হিভূত ১০টি ঈগল বাংলাদেশে নিয়ে আসে। এসময় কাস্টমস কর্তৃপক্ষ ঈগল পাখিগুলো জব্দ করে।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, কাস্টমস আইন ১৯৬৯ লঙ্ঘন করায় আমদানিকারকের কাছ থেকে ১৯ লাখ ৮৮ হাজার ৫৫৫ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।