১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি,স্বেচ্ছাসেবক দল এর নেতা গ্রেফতার

admin
প্রকাশিত আগস্ট ২৭, ২০২২
ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি,স্বেচ্ছাসেবক দল এর নেতা গ্রেফতার

Manual6 Ad Code

ক্রাইম রিপোর্টার:

Manual5 Ad Code

সোনাইমুড়ীতে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার নবাবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃত আসামি হল সোনাইমুড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মো. আবুল খায়েরের ছেলে মো. মাছুম ওরফে মাছুম লাদেন (২৮) সে সোনাইমুড়ী পৌরসভা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহ্বায়ক শনিবার (২৭ আগস্ট) সকালে গ্রেফতারকৃত আসামিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ বলেন, মাছুম লাদেন নামে একটি ফেসবুক আইডিতে ২০১৮ সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন মন্ত্রীদের সম্পর্কে মানহানিকর ও বিকৃত মিথ্যা তথ্য ও ছবি পোস্ট করেন। সোনাইমুড়ী থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতায় তাকে ঢাকার নবাবপুর এলাকা থেকে গ্রেফতার করে। শনিবার সকালে আসামিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

Manual5 Ad Code