১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

চাটখিলে জননী বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

admin
প্রকাশিত আগস্ট ২২, ২০২২
চাটখিলে জননী বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

Manual3 Ad Code

 নোয়াখালী প্রতিনিধিঃ

Manual4 Ad Code

নোয়াখালীর চাটখিলে গতকাল রোববার দুপুরে সোনাইমুড়ি-রামগঞ্জ সড়কের ইসলামিয়া হাসপাতালের সামনে ঘাতক জননী বাসের (গাড়ীর নম্বর: ফেনী-জ ১১-০০১২) ধাক্কায় জহিরুল ইসলাম (৪৮) নামের এক সাইকেল আরোহী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইসলামিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরন করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। জহিরুল ইসলাম চাটখিল পৌরসভার দৌলতপুরের মৃত. মোজাম্মেল হকের ছেলে ও স্থানীয় বাজারের চা দোকাদার।

Manual1 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, রামগঞ্জ-সোনাপুর রুটে জননী বাস বেপরোয়া গতিতে চলাচলের কারণে প্রতিনিয়ত এমন দূর্ঘটনা ঘটে থাকে। এতে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছে অনেক পরিবার। স্থানীয়রা জননী পরিবহনের বিরুদ্বে আইনানুক ব্যবস্থা গ্রহনে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন