২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

শিবগঞ্জে পৃথক ঘটনায় হোটেল শ্রমিক ও রাজমিস্ত্রীর লাশ উদ্ধার

admin
প্রকাশিত জুন ৭, ২০২১
শিবগঞ্জে পৃথক ঘটনায় হোটেল শ্রমিক ও রাজমিস্ত্রীর লাশ উদ্ধার

Manual3 Ad Code

শিবগঞ্জে পৃথক ঘটনায় হোটেল শ্রমিক ও রাজমিস্ত্রীর লাশ উদ্ধার

মোঃ জান্নাতুল নাঈম, বগুড়া শিবগঞ্জ থেকে:

Manual1 Ad Code

বগুড়ার শিবগঞ্জে পৃথক ঘটনায় হোটেল শ্রমিক ও রাজমিস্ত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
জানা গেছে, উপজেলার কিচক বাজারে অবস্থিত জুয়েল হোটেলের এন্ড রেস্টুরেন্ট এর শ্রমিক কিচক ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে হোটেল শ্রমিক তছকিন(৫০) প্রতিদিনের ন্যায় কাজ শেষে দই ঘরে ঘুমিয়ে পরে।সোমবার সকালে ওই শ্রমিক ঘুম থেকে জেগে ওঠতে দেরী হওয়ায় অন্য শ্রমিকরা তাকে ডাকতে যায়। এসময় সে কোন জবাব না দেওয়ায় আশপাশের লোকজন কে বিষয়টি জানালে তারা এসে দেখতে পায় ওই শ্রমিক মারা গেছে।

Manual4 Ad Code

খবর পেয়ে থানা পুলিশ ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে উপজেলার দেউলী ইউনিয়নের লক্ষীকোলা কারিগরপাড়া গ্রামের রমজান আলীর ছেলে রাজমিস্ত্রী আবু কাসেম (৩২) সকাল ১০টার দিকে রডকাটার মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। শ্রমিকের মৃত্যু ব্যাপারে দেউলী ইউপি চেয়ারম্যান আব্দুল হাই প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code