১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

জাফলং সীমান্তে ভারতে পাচাঁরের সময় টার্স্কফোর্সের অভিযানে মটর ডাল জব্দ, জরিমানা আদায়

admin
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২১
জাফলং সীমান্তে ভারতে পাচাঁরের সময় টার্স্কফোর্সের অভিযানে মটর ডাল জব্দ, জরিমানা আদায়

Manual4 Ad Code

জাফলং সীমান্তে ভারতে পাচাঁরের সময় টার্স্কফোর্সের অভিযানে মটর ডাল জব্দ, জরিমানা আদায়।

Manual8 Ad Code

 

 

ইব্রাহীম আলী, গোয়াইনঘাট প্রতিনিধি:-

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মামার বাজার এলাকায় সিলেটের বিভাগীয় এন এস আই’র তথ্যর ভিত্তিতে মোহাম্মদপুর ও গুচ্ছগ্রাম সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে মটর ডাল মজুদ করায় টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ রাত ৯ টা থেকে ১১ টা পর্যন্ত গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) একেএম নুর হোসেন নির্ঝর’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান কালে ভারতে পাচারের উদ্দেশ্যে মজুদকৃত ৯শত ৮০ বস্তা মটর ডাল জব্দ করে তা ১২ লক্ষ টাকায় নিলামে বিক্রি করা হয়।

এবং এসব অপরাধে অভিযুক্ত একজনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় সিলেট বিভাগীয় এনএসআই’র অতিরিক্ত পরিচালক সহ সহকারী পরিচালক মোঃ ইমরান হাসান, তামাবিল বিওপির কোম্পানী কমান্ডার জয়নাল আবেদিন, গোয়াইনঘাট থানার এস আই লিটন রায়সহ পুলিশ, এনএসআই ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) নূর হোসেন নির্ঝর বলেন,ভারতে পাচারের উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মটর ডাল এনে গোয়াইনঘাট উপজেলার সীমান্তে মজুদ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে একাধিকবার টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানের অংশ হিসেবে আজও টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে প্রায় ১ হাজার বস্তা মটর ডাল জব্দ করে তা ১২ লক্ষ টাকায় উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়।

Manual3 Ad Code

এবং এসব অপরাধে অভিযুক্ত একজনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সীমান্তে চোরাচালানসহ সকল ধরনের অপরাধ ঠেকাতে গোয়াইনঘাট প্রশাসন, পুলিশ ও বিজিবি’র পাশাপাশি স্থানীয়দের এগিয়ে আশার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধারাবাহিক এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

Manual1 Ad Code