১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

অসুস্থ মুফতী ওয়াক্কাসের রোগ মুক্তি কামনায় বিজয়রামপুর মধ্যপাড়া মাদ্রাসায় দোয়া মাহফিল

admin
প্রকাশিত মার্চ ২৫, ২০২১
অসুস্থ মুফতী ওয়াক্কাসের রোগ মুক্তি কামনায় বিজয়রামপুর মধ্যপাড়া মাদ্রাসায় দোয়া মাহফিল

Manual1 Ad Code

অসুস্থ মুফতী ওয়াক্কাসের রোগ মুক্তি কামনায় বিজয়রামপুর মধ্যপাড়া মাদ্রাসায় দোয়া মাহফিল

Manual6 Ad Code

আবদুল্লাহ আল মামুন, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ-

Manual4 Ad Code

সাবেক ধর্মপ্রতিমন্ত্রী বর্তমান বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল-হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান মনিরামপুর মাদানী নগর মাদ্রাসার মোহতামীম মুফতী মোহাম্মদ ওয়াক্কাস সাহেবের রোগ মুক্তি কামনায় বিজয়রামপুর মধ্যপাড়া মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক বিশিষ্ট লেখক সাংবাদিক ও মানবাধিকার কর্মী হাফেজ মোঃ আবদুল্লাহ আল মামুন এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মুফতী আমীন বিন মামুন নুরানী শিক্ষক হাফেজ মোঃ আমিনুর রহমান, হাফেজ মোঃ ইলিয়াস সহ মাদ্রাসার ছাত্র ছাত্রীরা।

Manual2 Ad Code

উল্লেখ্য সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতী মোহাম্মদ ওয়াক্কাস সাহেব অসুস্থ হলে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য যশোর ইবনে সিনা হাসপাতালে নেয়া হয়, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে সাস্থের অবনতি হওয়ায় রাজধানীর মহাখালী শেখ রাসেল মেডিকেল কলেজের আইসিইউতে স্থানান্তর করা হয় ২৩ মার্চ মঙ্গলবার রাতে।

অসুস্থ মুফতী ওয়াক্কাসের রোগ মুক্তি কামনায় ঢাকা সহ সারাদেশে কওমী মাদ্রাসায় দোয়া মাহফিল করা হয়।

Manual5 Ad Code