২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

রুহিয়ায় সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন করলেন- এমপি রমেশ চন্দ্র সেন

admin
প্রকাশিত মার্চ ৯, ২০২১
রুহিয়ায় সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন করলেন- এমপি রমেশ চন্দ্র সেন

Manual6 Ad Code

রুহিয়ায় সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন করলেন- এমপি রমেশ চন্দ্র সেন

Manual6 Ad Code

হুসাইন মোঃ আরমান,রুহিয়া প্রতিনিধিঃ-
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এমপি প্রধান অতিথি হিসেবে ০৯ মার্চ (মংগলবার) বিকেলে কশালগাও পাচসিড়ি পাড়া সাত মন্দির প্রাংগনে রামনাথ হতে লাহিড়ী সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন করেন।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, আজকে আপনাদের দীর্ঘ দিনের আশা পুরন হচ্ছে। এই রাস্তা পাকা হলে নির্বিগ্নে এ অঞ্চলের মানুষ চালাচল করতে পারবে।

যারা উন্নয়ন করবে তারাই দেশ চালাবে। তিনি বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন।

Manual2 Ad Code

নৌকার প্রার্থী যেই আসুক আপনারা এলাকার উন্নয়নের জন্য নৌকায় ভোট দিবেন এবং মেম্বার যারা তাদেরকেও আপনারা ভোট দেবেন।

তিনি আরো বলেন, ঠাকুরগাঁও জেলা একটি আলোকিত জেলা। এ এলাকার অনেক উন্নয়ন হয়েছে।

Manual1 Ad Code

আরো কিছু কাজ বাকী আছে। সামনে আরো তিন বছর এ সরকার ক্ষমতায় আছে। এই সময়ের মধ্যে বাকী কাজগুলো আমি শেষ করবো ইনশাল্লাহ।

২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা প্রকৌশলী সাহারুল আলম মন্ডল, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক নজরুল ইসলাম স্বপন, রুহিয়া থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সাঈদ বাবু, সহ সভাপতি ও রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন, সহ সভাপতি আব্দুল জব্বার মাস্টার, ১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, ২১নং ঢোলারহাট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল প্রমুুুখ।

Manual4 Ad Code

এল জি ই ডির অর্থায়নে ১,৭১৫ (এক হাজার সাতশত পনের মিটার) মিটার রাস্তার প্রাকল্পিক ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪৭ লক্ষ ১৩ হাজার টাকা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুর ইসলাম নুরু।