৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

বন্ধু – সুরাইয়া শিরিন

admin
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২০
বন্ধু – সুরাইয়া শিরিন

Manual8 Ad Code

বন্ধু

সুরাইয়া শিরিন

Manual2 Ad Code

বন্ধু!বড্ড -স্পৃহার শক্তি আজ,
হামেশাই পিছু টানছে এ হৃদয়’টা;
দুমড়ে মুচড়ে ওঠে, তাচ্ছিল্যে ভরা
ক্লান্ত ভেতরটা।

সীমায় পৌঁছার দীনতা,আর চলে না,
বন্ধু! বিধাতা হয়ত, আজ কোন
আরজিও শুনে না।
জানো কি? কি এমন, তোকে ঘিরে
আমার দূর্বলতা,,,,!

Manual2 Ad Code

বন্ধু!এ কি এলো? ঠাসা কালোবেলা,
না হয়ে কেন.. স্মৃতি যাচ্ছে না
মুছে ফেলা;
কেন?ইন্দু’টা করছে নিপুণ খেলা।

Manual2 Ad Code

সত্যিই! যদি হয়, এসব বিধানে লেখা
তবে কেন?অতীত লগ্ন গুলো,
আবারও ঊর্ধপাণে দেয়,
উৎসাহ -উদ্দীপনা।

Manual7 Ad Code

বন্ধু! তোর ফুরিয়ে যাক ফেরারিত্বটা,
কেটে যাক দেউলিয়াত্ব, যেটা।
তবুও দেখা হবে, গল্প হবে, এ নিয়ে
কতো বিরহের ছিল!বিচ্ছেদের রেস টা।