
বন্ধু
সুরাইয়া শিরিন
বন্ধু!বড্ড -স্পৃহার শক্তি আজ,
হামেশাই পিছু টানছে এ হৃদয়'টা;
দুমড়ে মুচড়ে ওঠে, তাচ্ছিল্যে ভরা
ক্লান্ত ভেতরটা।
সীমায় পৌঁছার দীনতা,আর চলে না,
বন্ধু! বিধাতা হয়ত, আজ কোন
আরজিও শুনে না।
জানো কি? কি এমন, তোকে ঘিরে
আমার দূর্বলতা,,,,!
বন্ধু!এ কি এলো? ঠাসা কালোবেলা,
না হয়ে কেন.. স্মৃতি যাচ্ছে না
মুছে ফেলা;
কেন?ইন্দু'টা করছে নিপুণ খেলা।
সত্যিই! যদি হয়, এসব বিধানে লেখা
তবে কেন?অতীত লগ্ন গুলো,
আবারও ঊর্ধপাণে দেয়,
উৎসাহ -উদ্দীপনা।
বন্ধু! তোর ফুরিয়ে যাক ফেরারিত্বটা,
কেটে যাক দেউলিয়াত্ব, যেটা।
তবুও দেখা হবে, গল্প হবে, এ নিয়ে
কতো বিরহের ছিল!বিচ্ছেদের রেস টা।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।