২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝিনাইগাতীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান ও সবজি বীজ বিতরণ

admin
প্রকাশিত নভেম্বর ৮, ২০২০
ঝিনাইগাতীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান ও সবজি বীজ বিতরণ

Manual3 Ad Code

 

ঝিনাইগাতীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান ও সবজি বীজ বিতরণ।

 

তারিফুল আলম তমাল,শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতীতে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রীড ধান ও সবজি বীজ বিতরণ করা হয়েছে।

Manual3 Ad Code

৮ নভেম্বর রবিবার দুপুর ১২ টায় স্থানীয় কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে সুপ্রীম সীড কোম্পানির সহযোগীতায় এ বীজ বিতরনের আয়োজন করা হয়।

বীজ বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের সভাপতি শাহাজ উদ্দিন সাজু।

Manual7 Ad Code

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি কৃষিবিদ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাগিরুজ্জামান শাকিক, শেরপুর জেলা কৃষক লীগের সভাপতি আঃ কাদির, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিজু।

উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক লতিফুর রহমান মনার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল্যাহ,সুমন,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম সহ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ ,কৃষক লীগ,ছাত্র লীগের নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

পরে ৮০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বীজ বিতরন করা হয়।

Manual2 Ad Code