১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ রাতে শেষ মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা, প্রস্তত জেলেরা।

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০২০
আজ রাতে শেষ মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা, প্রস্তত জেলেরা।

Manual2 Ad Code

 টিপু সুলতান, ভোলা জেলা প্রতিনিধিঃ টানা ২২ দিনের অপেক্ষা শেষ হচ্ছে আজ মধ্যরাতে ১২ টা থেকে উঠে যাচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা। আর দীর্ঘ ২২ দিনের অবসর সময় শেষ করে ইলিশ ধরার প্রস্ততি নিচ্ছে ভোলার জেলেরা, এমনটাই দেখা যাচ্ছে জেলে পল্লীতে গিয়ে। ইলিশা ঘাটের জেলে আজাদ মাঝি জানান ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ রাত ১২টা,তাই আমরা নৌকা ও জাল নিয়ে প্রস্তত নিচ্ছি ১২টার পর মাছ ধরার জন্য নামবো ইনশাআল্লাহ। ভোলার নৌ পুলিশের ওসি সুজন পাল জানান আজ রাত ১২টা অভিযান শেষ হচ্ছে,তবে এ বছরের অভিযান অতীতের চেয় সফল৷ হয়েছে বলে জানান তিনি।