৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম স্টেশন রোড থেকে ইয়াবাসহ যুবক আটক

admin
প্রকাশিত নভেম্বর ৩, ২০২০
চট্টগ্রাম স্টেশন রোড থেকে ইয়াবাসহ যুবক আটক

Manual2 Ad Code

আব্দুল করিমম, চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ চট্টগ্রাম কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকা থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সোয়া তিনটার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি টিম দুই হাজার পিস ইয়াবাসহ মো.হাসান শেখকে(৩২) আটক করে।আটক মো. হাসান শেখ নড়াইল লোহাগড়া লক্ষীপাশা ইউনিয়নের মেম্বার হিরু মাস্টারের ওয়ার্ডের মো. রুস্তম শেখের ছেলেমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার জানান,  গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালীর স্টেশন রোড এলাকায় আসামির দেহ তল্লাশি করে দুই হাজার ইয়াবাসহ হাসানকে আটক করা হয়। ইতোপূর্বে আসামী তিনবার ইয়াবা পাচার করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে।কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।