৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

ছাতকে ৬টি মামলার আসামী নৌ-পথের চাঁদাবাজ ইদন মিয়া গ্রেফতার

admin
প্রকাশিত অক্টোবর ২২, ২০২০
ছাতকে ৬টি মামলার আসামী নৌ-পথের চাঁদাবাজ ইদন মিয়া গ্রেফতার

Manual1 Ad Code

ফকির হাসান, ছাতক থেকে ফিরেঃ
ছাতক থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ নাজিম উদ্দিন সাহেবের দিক নির্দেশনায় ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম এর নেতৃত্তে সংগীয় এএসআই মহিউদ্দিন সহ ৬টি মামলার আসামী নৌ-পথের চাঁদাবাজ ইদন মিয়া (২৫) পিতা-আব্দুর রশিদ , সাং বাগবাড়ী থানা-ছাতক , জেলা-সুনামগঞ্জকে গত ২০/১০/২০ইং শিবটিলা এলাকা হইতে গ্রেফতার করেন।

Manual1 Ad Code

উল্লেখ্য যে উক্ত আসামী সহ তাহার সহযোগী আসামীগন গত ২০/১০/২০ইং তারিখ রাত্র অনুমান ০৮.০০টার সময় ছাতক রইছ বোডিং এর পিছনে সুরমা নদীতে নোঙ্গর করা তাহিরপুর থানাধীন আতিকুল আলমের বালুবাহী নৌ-যানে ১০০০/- টাকা চাঁদা দাবী করে।

Manual4 Ad Code

চাঁদা না দেওয়ায় উক্ত আসামী সহ তাহার সহযোগী আসামীগন রাত্র ০৩.০০টার সময় দেশীয় অস্ত্রশস্ত্র সহ নৌ-যানে হামলা করিয়া ০৫টি মোবাইল সহ নগদ ৪৫,০০০/-টাকা ছিনাইয়া নিয়ে যায়।

Manual5 Ad Code

সংবাদ পেয়ে উক্ত ঘটনার মুল হোতা ইদন মিয়াকে ছাতক থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম গ্রেফতার করিতে সক্ষম হন।

উক্ত আসামীর বিরুদ্ধে চাঁদাবাজী,চুরি, ছিনতাই , মাদক সহ ০৬টি মামলা আছে।