৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

ঈশ্বরদীতে ৫০ লিটার চোলাই মদসহ দুই মাদক ব‍‍্যবসায়ীকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ

admin
প্রকাশিত অক্টোবর ২২, ২০২০
ঈশ্বরদীতে ৫০ লিটার চোলাই মদসহ দুই মাদক ব‍‍্যবসায়ীকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ

Manual8 Ad Code

মো: ইয়াছিন শেখ, ঈশ্বরদী প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে ঈশ্বরদীর গোকুলনগর মদসহ এ আটক করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী ওসি শেখ নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের এসআই নাসির, এএসআই ওয়াসিম সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে। অভিযানকালে নাটোরের লালপুর উপজেলার মধুবাড়ী গ্রামের মৃত নবির উদ্দিন মন্ডলের ছেলে রবিউল ইসলাম (৪৩) এবং চন্ডিগাছা গ্রামের মৃত শফি মোল্লার ছেলে জাহেদ আলী (৪১) কে গ্রেফতার করে।

Manual1 Ad Code

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন বলেন, এটা আমার ঈশ্বরদীবাসীকে দেয়া অঙ্গিকারের অংশ মাত্র। আমি অবশ্যই শেষ পর্যন্ত চেষ্টা করে যাবো ঈশ্বরদী থেকে মাদক নির্মূল করার। এজন্য তিনি ঈশ্বরদী বাসীর সহযোগিতা কামনা করে বলেন, কোন মাদক ব্যবসায়ী রেহাই পাবেনা। হয় মাদক ছাড়তে হবে না হয় ঈশ্বরদী ছাড়তে হবে।

Manual7 Ad Code

ওসি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের পাবনা আদালতে সোপর্দ করা হবে।

Manual8 Ad Code