৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম নগরীর কোতোয়ালিতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই যুবক আটক

admin
প্রকাশিত অক্টোবর ২১, ২০২০
চট্টগ্রাম নগরীর কোতোয়ালিতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই যুবক আটক

Manual2 Ad Code

আব্দুল করিম, চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ

Manual2 Ad Code

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন আন্দরকিল্লা ও কেসিদে রোড থেকে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ মঙ্গলবার  কোতোয়ালির আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোহাম্মদ খুবাইরকে (৩২) এক হাজার পাঁচশত ইয়াবা ও ৪ নম্বর কেসিদে রোডের লায়েক আলী বিল্ডিং এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ হেলাল হোসেনকে  (২৮) দুই হাজার নয়শত পঞ্চাশ পিস ইয়াবাসহ আটক করা হয়।আটক মোহাম্মদ খুবাইর চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের মির্জা পাড়া ইব্রাহিম শিকদারের বাড়ির নুরুল হুদার ছেলে ও মোহাম্মদ হেলাল হোসেন চট্টগ্রামের ভুজপুর থানার সাদী নগর এলাকার শান্তির হাটবাজার উত্তর বার মাশিয়া মোহাম্মদ আলীর বাড়ীর বাদশা মিয়ার ছেলে।আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে  উপ পরিদর্শক মো. আব্দুল মতিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী কোতোয়ালি থানায়  নিয়মিত মামলা দায়ের করেন।

Manual6 Ad Code