৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শৈলকুপায় ৫’শত গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

admin
প্রকাশিত অক্টোবর ২১, ২০২০
শৈলকুপায় ৫’শত গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Manual7 Ad Code

সুলতান আল একরাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

Manual2 Ad Code

৫’শত গ্রাম গাঁজাসহ ঝিনাইদহের শৈলকুপায় মিঠু শেখ (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় পৌর এলাকার আউশিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী ওই গ্রামের মৃত আফতাব শেখের ছেলে।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

পুলিশ সুত্রে জানা যায়, পৌর এলাকার আউশিয়া বাজার এলাকায় গাঁজা বেচাকেনা চলছে এমন গোঁপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে এসআই শামসুর রহমানের নেতৃত্বে এএসআই শাহাবুদ্দীন (পিপিএম), এএসআই সিদ্দিকুর রহমান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী মিঠুকে ৫’শত গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

Manual6 Ad Code

 

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীকে সকালে আদালতে প্রেরণ করা হবে।