১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

চিলমারীতে ব্রহ্মপুত্র নদে ডুবে এক শিশুর মৃত্যু

প্রকাশিত অক্টোবর ৯, ২০২০
চিলমারীতে ব্রহ্মপুত্র নদে ডুবে এক শিশুর মৃত্যু

Manual1 Ad Code

 

রুবেল মিয়া চিলমারী প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে আশিকুর রহমান আশিক (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

Manual2 Ad Code

জানা যায়, গত ৪দিন আগে উপজেলার উত্তর মাচাবান্দা গ্রামের মেহের আলীর পুত্র আশিক রমনা ব্যাপারীপাড়া গ্রামে নানা আব্দুল হামিদের বাড়ীতে বেড়াতে আসে। শুক্রবার দুপুর ১২টায় ব্রহ্মপুত্র নদে বিজয়, রোকন, মান্না ও মামুনসহ ৪/৫জন সহপাঠী নদীতে গোসল করতে নামে। এর মধ্যে কিছুক্ষণ পরে মামুন নদী থেকে উঠে জুম্মার নামাজ পড়তে গেলেও। বাকীরা পানিতে গোসল করার এক পর্যায়ে প্রবল স্রোতে ভেসে যায়। পরে স্থানীয়রা চিলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে যোগাযোগ করলে সাব অফিসার মোঃ ফখরুল আলমের নেতৃত্বে একদল ডুবুরী দীর্ঘ ৩ ঘন্টা অভিযান চালিয়ে বিকাল ৫ টা ১০ মিনিটে আশিকের মরদেহ উদ্ধার করে তার দাদা ইয়ার আলীর নিকট হস্তান্তর করেন। এসময় চিলমারী মডেল থানার এ,এস,আই আহসান হাবীব ও আব্দুর রহিম উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code