১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত

প্রকাশিত অক্টোবর ৯, ২০২০
ঝিনাইদহে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত

Manual6 Ad Code

 

সুলতানআলএকরাম,ঝিনাইদহজেলা প্রতিনিধিঃ

Manual8 Ad Code

ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক কর্মীসভার আয়োজন করা হয়েছে। শুক্রবার (৯অক্টবর) বিকেলে সাধুহাটি ইউনিয়নের ডাকবাংলা বাজারে এ কর্মিসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মেম্বার সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ সাইদুল করিম মিন্টু।

 

Manual7 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আনিচুর রহমান খোকা, সদস্য ও থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জিএম রশীদুল আলম, হরিনাকুন্ডু উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসাইন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন, সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান মালিতা,সাবেক সাধারন সম্পাদক ও থানা কমিটির সদস্য রফি উদ্দিন বিশ্বাস, সাধুহাটি ওয়ার্ডের মেম্বার মতিয়ার রহমান মালিতা প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন।

Manual7 Ad Code

সভায় বক্তারা কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

Manual5 Ad Code