২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

মোংলা ৭ বছরের অসহায় শিশু কন্যাকে কে ধর্ষন,ধর্ষক গ্রেফতার

admin
প্রকাশিত অক্টোবর ৪, ২০২০
মোংলা ৭ বছরের অসহায় শিশু কন্যাকে কে ধর্ষন,ধর্ষক গ্রেফতার

Manual6 Ad Code

 

 

 

মোঃ জাহান জেব কুদরতী,বাগেরহাট প্রতিনিধিঃ-

বাগেরহাট জেলার মোংলা উপজেলায় ৭ বছরের এক অবুঝ, অসহায় শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটিকে উদ্ধার করে স্থানীয় মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

এ ঘটনায় পুলিশ আটক করেছে ওই ধর্ষককে। ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।ঘটনাটি ঘটে চাঁদপাই ইউনিয়নের নারকেলতলা আবাসন এলাকায়।

 

 

পুলিশ ও ধর্ষণের শিকার শিশুর স্বজনেরা জানান-শিশুটিকে বাবা ফেলে রেখে চলে যাওয়ায় এবং মা অন্যত্র বিয়ে বসায় সে থাকতো মোংলা পৌর শহরতলীর নারকেলতলা আবাসন প্রকল্পে মামা মিলন শেখের (৩৫) কাছে।

 

Manual3 Ad Code

শনিবার (৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে শিশুটিকে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে মিলন শেখের পাশের বাসিন্দা আব্দুল মান্নান (৫০) ডেকে নেয়। পরে ঘরে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে মান্নান।

 

এ সময় শিশুটির চিৎকারে তার মামী জরিনা বেগম ও প্রতিবেশী সালমা বেগম ওই ঘর থেকে তাকে উদ্ধার করে। উদ্ধার করে থানায় আনার পর তার চিকিৎসার জন্য সন্ধ্যায় স্থানীয় মোংলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

Manual8 Ad Code

তবে স্থানীয় হাসপাতালে এ ধরণের রোগীর তেমন কোন চিকিৎসার ব্যবস্থা না থাকায় শিশুটিকে খুলনা মেডিকেল কিংবা বাগেরহাট সদর হাসপাতালে নেয়ার জন্য স্বজনদের পরামর্শ দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

 

Manual2 Ad Code

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন- বর্তমানে শিশুটির শারিরীক অবস্থা খুবই সংকটাপন্ন,প্রচন্ড রক্ত ক্ষরন হচ্ছে।

 

এ ঘটনায় মোংলা থানার অফিসার ইনচার্জ জনাব মো: ইকবাল বাহার চৌধুরী বলেন-বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটার পর ধর্ষক মান্নানকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। তিনি আরো বলেন- এটি খুবই স্পর্শ কাতর,লোম হর্ষক জঘন্য ঘটনা।

 

Manual4 Ad Code

 

এ ধরণের ঘৃনীত ঘটনা যাতে না ঘটে সেজন্য তিনি সমাজের সকল স্তরের মানুষকে সচেতন ও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান এবং এ ধরণের ঘটনায় পুলিশকে সহায়তার করারও অনুরোধ জানান তিনি।।