২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

রূপগঞ্জে সোস্যাল ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন

admin
প্রকাশিত অক্টোবর ৩, ২০২০
রূপগঞ্জে সোস্যাল ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন

Manual8 Ad Code

রূপগঞ্জে সোস্যাল ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন।

 

 

 

য়সাল আহমেদ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোস্যাল ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।

Manual5 Ad Code

 

শনিবার ( ৩ অক্টোবর)  সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু পাড়াগাঁও মাদ্রাসায় এ কর্মসূচি পালন করা হয়।

Manual2 Ad Code

 

এ সময় আব্দুল আহাদ এর সঞ্চালনে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সভাপতি, বৃক্ষ প্রেমিক লায়ন মীর আব্দুল আলীম।

 

এ সময় রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীমের নের্তৃত্বে শীতলক্ষ্যা নদীর তীরে ও ষ্টাফকোর্য়াটার-রূপগঞ্জ-কালীগঞ্জ সড়কের উভয় পাশে দুই হাজার ফলজ ও বন্জ গাছের চারা রোপন করা হয়।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

এ সময় আরো উপস্থিত ছিলেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জায়েদ আলী, মহিউদ্দিন মিয়া, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ফারুক হোসেন ভুইয়া, বজলুর রহমান, সেলিনা আক্তার রীতাসহ সোস্যাল ফাউন্ডেশনের সদেস্যবৃন্দ। সোস্যাল ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান আশিক এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বিভিন্ন কাজে আমরা আছি মানুষের পাশে।

 

আর আমাদের পাশে সব সময় আছে রূপগঞ্জ প্রেসক্লাব। আছে বৃক্ষপ্রেমিক সাদা মনের মানুষ লায়ন মীর আব্দুল আলীম ভাই। প্রধান অতিথীর এক বক্তব্যে রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, বৃক্ষ প্রেমিক লায়ন মীর আব্দুল আলীম বলেন, গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ আমাদের পরম বন্ধু।

 

গাছ অক্সিজেন দিয়ে আমাদের প্রাণ বাঁচায়। দেশের প্রতিটি লোক একটি করে গাছ লাগালে অন্তত ১৬ কোটি গাছ হবে। আর ১৬ কোটি গাছ থেকে নির্গত অক্সিজেনে পৃথিবী শান্ত থাকবে। রোগ বালাই কম হবে । নদী ভাঙ্গন ঠেকাবে। ঝড় তুফান কম হবে।