২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

কমিউনিটি ক্লিনিকে বেসরকারি উদ্যোগে বিনামূল্যে ঔষধ প্রদান

admin
প্রকাশিত অক্টোবর ৩, ২০২০
কমিউনিটি ক্লিনিকে বেসরকারি উদ্যোগে বিনামূল্যে ঔষধ প্রদান

Manual6 Ad Code

কমিউনিটি ক্লিনিকে বেসরকারি উদ্যোগে বিনামূল্যে ঔষধ প্রদান

 

 

 

Manual4 Ad Code

ফৌজি হাসান খাঁন রিকু,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

Manual7 Ad Code

লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নে নুরপুর কমিউনিটি ক্লিনিকে বেসরকারি উদ্যোগে নিজ অর্থায়নে বিনামূল্যে ঔষধ বিতরন ও মাসিক বেতনে আয়া নিয়োগ দেয়া হয়েছে।

Manual4 Ad Code

 

”শেখ হাসিনার অবদান’কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রান” নির্দিষ্ট এলাকার জনগনের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার নাম কমিউনিটি ক্লিনিক।

 

যা আজ সমগ্র বিশ্বে প্রসংশিত। মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলির ঐকান্তিক প্রচেষ্টায় মহিউদ্দিন মিলন শিকদারের দানকৃত জায়গায় ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় এ নুরপুর কমিউনিটি ক্লিনিক।

Manual3 Ad Code

 

সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয়ের পক্ষে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকার ঔষধ দেওয়া হয় এই ক্লিনিকে।সেই সাথে বেসরকারি উদ্যোগে ক্লিনিক এর প্রতিষ্ঠাতা গাঁওদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মো. মহিউদ্দিন মিলন শিকদার ক্লিনিক এর জন্য ঔষধ দান করেন।

 

সেই সাথে বিশিস্ট সমাজ সেবক হাজী মো. শহিদ ফকির তার নিজ উদ্যোগে মাসিক বেতনে একজন আয়া নিয়োগ করেন। এবং সিসি এর সভাপতি মো.আক্তার হোসেন মেম্বার একটি চায়ের অটো কেটলি ও দেয়াল ঘরি উপহার হিসেবে প্রদান করেন।

 

ঔষধ প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন গাঁওদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এইচ এম আজিজুর রহমান,কাজী মোস্তাফিজুর রহমান বাবুল।চঞ্চল ফকির,মো.সোহাগ মোল্লা,আলমগির শিকদার,দীন ইসলাম প্রমুখ।