১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শারদীয় দূর্গাপূজায় ৩দিনের সরকারি ছুটির দাবিতে কমলগঞ্জে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

admin
প্রকাশিত অক্টোবর ১, ২০২০
শারদীয় দূর্গাপূজায় ৩দিনের সরকারি ছুটির দাবিতে কমলগঞ্জে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

Manual7 Ad Code

 

জায়েদ আহমেদ,কমলগঞ্জ প্রতিনিধি:

শারদীয় দূর্গাপূজায় ৩দিনের সরকারি ছুটির দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়েছে।

 

Manual6 Ad Code

বৃহস্পতিবার (১লা অক্টোবর) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সম্মূখে বাংলাদেশ হিন্দু মহাজোট, যুব মহাজোট ও ছাত্র মহাজোট কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

Manual8 Ad Code

 

কমলগঞ্জ উপজেলা হিন্দু মহাজোট ও পৌর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সজীব দেবরায়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা হিন্দু মহাজোটের সভাপতি এড. বিষ্ণুপদ ধর, কেন্দ্রীয় হিন্দু যুব মহাজোটের যুগ্ন সাধারণ সম্পাদক অসীম চৌধুরী, জেলা হিন্দু যুব মহাজোটের সভাপতি ইন্দ্রজিৎ পাল, জেলা হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক বাবুল দেব, কমলগঞ্জ উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, জেলা হিন্দু মহাজোট নেতা অপু রায় পার্থ, জেলা হিন্দু যুব মহাজোট নেতা রিপন চক্রবর্তী, জেলা হিন্দু যুব মহাজোট নেতা অমিত ধর, কমলগঞ্জ উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক অর্জুন র্শমা নিধু প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা বলেন- ‘হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূজায় তিন দিন সরকারি ছুটির ঘোষণা এখন সময়ের দাবি। শারদীয় দূর্গোৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সমগ্র বাঙালি জাতির ঐক্য ও মিলনের উৎসব। আমাদেরকে ধর্মীয় রীতিনীতি মেনে পাঁচ দিন দূর্গাপূজা উদযাপন করতে হয়।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

দূর্গাপূজার সপ্তমী, অষ্টমী ও নবমীতে মূল উৎসব হয়ে থাকে। এ সময় দিনরাত পূজার কাজে ব্যস্ত থেকে ধর্মীয় অনুশাসন মেনে সার্থকভাবে দূর্গাপূজা সম্প্রদান করতে হয়। তখন মা-বাবা, সন্তান ও আত্মীয়সহ সবাই একসঙ্গে মিলিত হওয়ার সুযোগ পায়। কিন্তু সরকারি ছুটি কম হওয়ায় সেই আনন্দ তেমন একটা উপভোগ্য মনে হয় না।

 

এর আগেও সরকারের কাছে দূর্গাপূজায় একদিনের পরিবর্তে তিন দিনের সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন তারা। কিন্তু কোনও সাড়া মেলেনি। তবে মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেত্রী শেখ হাসিনা এবার তাদের দাবি পূরণ করবেন বলে আশা প্রকাশ করেন তারা।’

 

মানববন্ধন শেষে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়।