১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

যশোর আন্তঃজেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্যাঙ্কলরি দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত শ্রমিক ইউনিয়ন রেজি নং খুলনা ২৪০৬ সংগঠনটির শুভ উদ্বোধন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২০
যশোর আন্তঃজেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্যাঙ্কলরি দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত শ্রমিক ইউনিয়ন রেজি নং খুলনা ২৪০৬ সংগঠনটির শুভ উদ্বোধন

Manual5 Ad Code

 

মোঃ শাফায়েত সবুজ,যশোর জেলা প্রতিনিধিঃ যশোর আন্তঃজেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্যাঙ্কলরি দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত শ্রমিক ইউনিয়ন রেজি নং খুলনা ২৪০৬ সংগঠনটির সোমবার ২৮ সেপ্টেম্বর সকাল ১০টার সময় পোর্টের সামনে মেইন সড়কের পার্শ্বে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষনা করেছেন যশোর-১,শার্শা আসনের এমপি শিল্পপতি শেখ আফিল উদ্দিন।

Manual7 Ad Code

 

 

যশোর আন্তঃজেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্যাঙ্কলরি দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত শ্রমিক ইউনিয়ন রেজি নং খুলনা ২৪০৬ এর সভাপতি মনিরুজ্জামান ঘেনার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাজি শাহিনুল ইসলাম শাহিনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, শার্শা উপজেলার চেয়ারম্যান ও আঃলীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু,সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান, বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন খাঁন,শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান, চৌগাছা-ঝিকরগাছা-শার্শা বাস ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক মুসা মাহমুদ, যশোর জেলা আঃলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ-দৌলা সরদার অলোক, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল,, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালেহ আহমেদ মিন্টু, যশোর জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ ,শার্শা উপজেলা ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ , ঝিকরগাছা-শার্শা ট্রাক-বাস মালিক সমিতির সভাপতি শামছুর রহমান, বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার ও সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার মন্টু, যশোর আন্তঃজেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্যাঙ্কলরি দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত শ্রমিক ইউনিয়ন রেজি নং খুলনা ২৪০৬ এর সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দীন,বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সভাপতি রাজু আহম্মেদ, ৮৯১ ইউনিয়নের সভাপতি কলিমউল্লাহ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানে, প্রমুখ ৷

 

 

প্রধান অতিথী এমপি শেখ আফিল উদ্দিন বলেন ,দীর্ঘদিন পরে হলেও যশোর আন্তঃজেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্যাঙ্কলরি দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত শ্রমিক ইউনিয়ন রেজি নং খুলনা ২৪০৬ এর একটি রেজিষ্টার ইউনিয়ন কার্যালয় হওয়ায় তাদের ন্যায্য দাবী দাওয়া সম্পর্কে মালিকের সাথে আলোচনার দার উন্মুক্ত হলো। শ্রমিক কর্মচারীদের শান্তি শৃংখলা বজায় রেখে সকলকে এক সাথে থেকে কাজ করতে হবে। শ্রমিকের খুবই পরিশ্রমের কাজ। রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে একজন শ্রমিক বিভিন্ন সুযোগ-সুবিধা সরকার সহ মালিকপক্ষ কে পৌঁছে দেন। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Manual8 Ad Code

 

অধিকার আদায়ে এক চুল ও ছাড় নয় বলে প্রধান অতিথী ব্যক্ত করেন। এর পূর্বেই সংগঠনের অনেক শ্রমিক নির্যাতনের শিকার হয়েছেন৷ সকল নির্যাতন মোকাবেলা ও সহ্য করে শ্রমিকরা আজ একটি প্লাটফর্মে দাঁড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ ২৪০৬ সংগঠনের আত্নপ্রকাশ ৷অতীতে রাশেদ বাহিনী শ্রমিকদের বোনাস এর অর্থ বিভিন্ন উপায়ে আত্মসাৎ করেছেন৷ কিন্তু সেই বাহিনী বিতাড়িত হওয়ার পরে শ্রমিকরা এখন ন্যায্য অধিকার ভোগ করছেন। জাতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে ত্বরান্বিত করতে শ্রমিক সংগঠন অত্যন্ত আবশ্যকীয় ৷ এর পূর্বে বিভিন্ন শ্রমিক বাহিনীর মদদে স্থলবন্দরে মালামাল চুরি করা হতো কিন্তু বর্তমান সংগঠনের নেতৃত্বে এসব অবৈধ পন্থা (চুরি) সব বন্ধ করা হয়েছে৷ শ্রমিকদের সৎ ও সততার মাধ্যমে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান শেখ আফিল উদ্দিন এমপি৷

 

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

পরবর্তীতে প্রধান অতিথি মনিরুজ্জামান ঘেনাকে সভাপতি ও কাজী শাহিনুল ইসলাম শাহীন কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন।