১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ে টাংগন নদীতে মাছ ধরতে গিয়ে ১ যুবক নিখোঁজ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২০
ঠাকুরগাঁওয়ে টাংগন নদীতে মাছ ধরতে গিয়ে ১ যুবক নিখোঁজ

Manual5 Ad Code

 

ফয়সাল অনিক,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া থানাধীন ঢোলার হাট ইউনিয়নের ধর্মপুর ( কুন্জমহন পারা) এক যুবক টাংগন নদীতে ডুবে নিখোঁজের ঘটনা ঘটেছে।

 

সোমবার(২৮সেপ্টেম্বর) দুপুরে ধর্মপুর গ্রামে পাশে টাংগন নদীতে মাছ ধরতে গিয়ে রিপন চন্দ্র (২৬) নামে একজন নিখোঁজ হয়।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

এলাকাবাসী সূত্রে জানা যায়, ধর্মপুর ( কুন্জমহন পারা) বাসিন্দা নগেন চন্দ্রের ছেলে রিপন চন্দ্র টাংগন নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে যায় এবং ডুবে যায়ওয়ার পরে নিখোঁজ হয়।

 

এ বিষয় ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মফিদার রহমান বলেন নদীতে পানি বেশি হওয়ায় উদ্ধার কাজে রংপুর ডুবুরি স্টেশন কে জানানো হয়েছে তারা আসলে উদ্ধার কাজ শুরু হবে।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

ঢোলার হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সীমান্ত কুমার নির্মল বলেন, আজ দুপুর দুই টা ত্রিশ মিনিটে রিপন চন্দ্র এর নদীতে ডুবে যাওয়া খবর শুনে আমি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কে ফোন করি এবং রুহিয়া থানায় ফোনে বিষয় টা অবগত করি পুলিশের একটি দলসহ আমিও ঘটনা স্থলে আসি।
উল্লেখ, রিপোর্ট লিখা পর্যন্ত নিখোঁজ রিপনকে উদ্ধার করা হয় নি।