১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলে শেখ হাসিনার শুভ জন্মদিন ও বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২০
টাঙ্গাইলে শেখ হাসিনার শুভ জন্মদিন ও বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Manual7 Ad Code

 

মোঃ মমিন হোসেন,কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন ও বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে।

 

আজ ২৮ সেপ্টেম্বর বেলা ১১ ঘটিকার সময় কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয় ।

 

Manual2 Ad Code

 

টাঙ্গাইল জেলা আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল লতিফ সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সমবায় বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল জেলা শাখার সভাপতি জননন্দিত জননেতা জনাব মো হাসমত আলী নেতা ।

Manual3 Ad Code

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের সহ-সভাপতি শহীদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা মনোয়ারা মনি, বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মোখলেছুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সুলতান খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মমিন হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ এবং সভয় উপস্থিত ছিলেন স্থানীয় বাংড়া ইউনিয়নের সর্ব-স্তরের ছাত্র, যুবক ও নারী পুরুষ ।

 

Manual7 Ad Code

 

কালিহাতী উপজেলা আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের আহবায়ক জনাব মো আব্দুল বাছেদ তালুকদার এর সঞ্চালনায় প্রধান অতিথি সহ সকল বক্তাগন জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে তাঁর দীর্ঘায়ু কামনা ও বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ কে আরো ঐক্যবদ্ধ করে দলকে সু-সংগঠিত করার আহ্বান জানান।

Manual8 Ad Code

 

অনুষ্ঠানটি প্রথমে কেক কাটা তারপর আলোচনা সভা ও দোয়া মাহফিল করে এবং তবারগ বিতরণের মাধ্যমে সমাপ্ত হয় ।