১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

রংপুর বদরগঞ্জে যানজট এখন নিত্যদুর্ভোগ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২০
রংপুর বদরগঞ্জে যানজট এখন নিত্যদুর্ভোগ

Manual4 Ad Code

 

 

নার্গীস ইসলাম,বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ-

রংপুরের বদরগঞ্জ এখন যানজটে নিত্যদুর্ভোগে পরিণত হয়েছে। পৌরসভা এলাকায় অটোভ্যান, অটোরিকশার নির্দিষ্ট কোন স্ট্যান্ড না থাকায় যানজট লেগে জনগন প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন। উপজেলার মানুষ তাদের কর্মস্থলে পৌঁছাতে ও দ্রব্যাদি কিনতে বদরগঞ্জ যেতে অটোভ্যান, অটোরিকশার ওপর নির্ভর করে।

 

 

কিন্তু বিকল্প কোন রাস্তা না থাকায় যানজটের কবলে প্রতিনিয়ত সাধারণ মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে, ঘটছে দুর্ঘটনাও। যত্রতত্র অপরিকল্পিত দালান-কোঠা নির্মাণ, দোকান স্থাপন, রাস্তা দখল করে ব্যবসায়ীরা মালামাল নামানো ও উঠানোসহ, রিকশা- ভ্যান, ভটভটি, ব্যাটারি চালিত অটোরিকশা, নছিমন-করিমনের একাধিক স্ট্যান্ড রাস্তার উপর গড়ে উঠার ফলে রাস্তা-ঘাট সংকুচিত হয়ে পড়েছে।

 

 

এ জন্য যানজটের কবলে পড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ ও পথচারীসহ স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী এবং অ্যাম্বুলেন্স বহনকারী রোগীদের। তার উপর যুক্ত হয়েছে ইটভাটার ট্রাক্টর। এসব যানবাহন কোনো নিয়ম-নীতি না মেনেই চলাচল করছে। এদের না আছে লাইসেন্স না আছে রোডপারমিট।

 

 

এ ছাড়াও বদরগঞ্জ পৌর শহর খোলাহাটির মাঝখানে হওয়ায় প্রতিনিয়ত শহরের উপর দিয়ে চলাচল করছে একাধিক বড় গাড়ি এবং দিনে- রাতে চলছে একাধিক কোম্পানির ডে ও নাইট কোচ। এ যানজট হতে মুক্তি পেতে বদরগঞ্জ পৌরবাসীর দীর্ঘদিনের প্রানের দাবি বাইপাস সড়ক নির্মাণ।

 

 

এখন যানজটে ভরা ছোট একটি পৌর শহরের নাম বদরগঞ্জ। বদরগঞ্জের বুক চিরে চলে গেছে রংপুর-পার্বতীপুর-দিনাজপুর মহাসড়ক। এই ছোট শহরে বাইপাস সড়ক না থাকার কারণে দেড় কিলোমিটার জুড়ে পৌর শহরের প্রধান সড়কটিতে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। এছাড়া সড়কের ধারে ভারি যানবাহন থেকে মালামাল লোড-আনলোড করার ফলে চরম দুর্ভোগে পরতে হচ্ছে হাজার হাজার মানুষকে।

Manual7 Ad Code

 

 

পৌর শহরের উপর দিয়ে উত্তর দিকে চলে গেছে বদরগঞ্জ-সৈয়দপুর সড়ক। দক্ষিণে চলে গেছে বদরগঞ্জ-মিঠাপুকুর ও পার্বতীপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্প আঞ্চলিক সড়ক। একই সময়ে সকল সড়ক থেকে ছেড়ে আসা ছোট বড় যানবাহন বদরগঞ্জ পৌরশহরের উপর দিয়ে চলাচল করায় বদরগঞ্জ যানজটে ভরা থাকে। যার ফলে স্কুল, কলেজগামী কমোলমতি শিক্ষার্থী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে জরুরী রোগীকে অ্যাম্বুলেন্স করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হিমশিম খেতে হয়।

 

 

এছাড়াও অনেক সময় জরুরী আগুন নেভানোর কাজে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়ি যানজটে আটকা পড়ে সময়মত গন্তব্যে পৌছিতে পারেনা।

 

 

Manual4 Ad Code

কাপড় ব্যবসায়ী আতিয়ার রহমান দুলু, সিদ্দিক, আজিজ তারা বলেন যানজট সবসময় লেগেই থাকে। আমরা মনে করছি যতদিন পর্যন্ত বাইপাস সড়ক হবেনা এই সমস্যা নিরসন সম্ভব হবেনা। তাই আমাদের দাবি বাইপাস সড়ক চাই।

 

 

পৌর মেয়র উত্তম কুমার সাহা বলেন, বাইপাস সড়ক এটি একটি রাষ্ট্রিয় ব্যাপার সরকার যা করবে তাই। তবে প্রশাসন যদি আমাকে সহযোগিতা করে তাহলে যানজট নিরসন করা সম্ভব।

Manual8 Ad Code

 

 

বদরগঞ্জ উপজেলার চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট বলেন, বাইপাস সড়ক বদরগঞ্জ মানুষের প্রানের দাবী। আজ হোক আর কাল এ দাবী পূরণ হবে। অটোভ্যান, অটোরিকশার র্নিদিষ্টকোন স্ট্যান্ড না থাকায় যেখানে সেখানে যাত্রী ওঠা-নামা করায় যানজটের সৃষ্টি হচ্ছে। এদের র্নিদিষ্টকোন স্ট্যান্ড ব্যবস্থা করা গেলে কিছুটা হলেও যানজট মুক্ত হত।

 

Manual7 Ad Code

 

যানজটের বিষয়ে রংপুর-২ আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক বলেন, বদরগঞ্জে যানজট নিরসনে ও জনগণের প্রত্যাশিত বাইপাস সড়কের দাবী টি পূরণে চেষ্টা করে যাচ্ছি। আমি ইতিমধ্যে সংসদে বাইপাস সড়কের কথাটি উত্থাপন করেছি।