১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

দেশনেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিনে কেক কাটলেন নবনির্বাচিত সংসদ সদস্য বীরমুক্তিযােদ্ধা নুরুজ্জামান বিশ্বাস

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২০
দেশনেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিনে কেক কাটলেন নবনির্বাচিত সংসদ সদস্য বীরমুক্তিযােদ্ধা নুরুজ্জামান বিশ্বাস

Manual1 Ad Code

 

 

মো: ইয়াছিন শেখ,ঈশ্বরদী প্রতিনিধি : আওয়ামী সভানেত্রী ও বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন কেক কেটে পালন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামীলীগের সহ – সভাপতি বীরমুক্তিযােদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস ।

 

২৮ সেপ্টেম্বর রাত ১২.০১ মিনিটে শহরের আকবরের মােড়ে তার নিজস্ব বাস ভবনে কেক কেটে এ জন্মদিন পালন করা হয় ।

 

ঈশ্বরদী উপজেলা যুবলীগ নেতা তৌহিদুজ্জামান বিশ্বাস দোলনের আয়ােজনে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস ।

 

Manual3 Ad Code

এ সময় নুরুজ্জামান বিশ্বাস বলেন , আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন আজ । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জেষ্ঠ্য সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের এই দিনে
গােপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন । তার শৈশব কাটে পিত্রালয়ে । ‘৫৪ -র নির্বাচনের পর শেখ হাসিনা বাবা – মার সঙ্গে ঢাকায় চলে আসেন । রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ছাত্রজীবন থেকে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন তিনি ।

Manual6 Ad Code

 

বর্তমানে শুধু জাতীয় নেতাই নন , তিনি আজ তৃতীয় বিশ্বের একজন বিচষ্কণ বিশ্বনেতা হিসেবে অবতীর্ণ হয়েছেন নতুন ভূমিকায়।তিনি আরও বলেন মহান মুক্তিযুদ্ধে যে সকল রাজাকার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলাে সে সকল রাজাকার ও যুদ্ধাপরাধীদের বিচার , জঙ্গিবাদ প্রতিরােধ , বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচার , পার্বত্য চট্টগ্রামের ঐতিহাসিক শান্তিচুক্তি সম্পাদন , একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি , ডিজিটাল বাংলাদেশ নির্মাণসহ জাতীয় জীবনের বহুয়েত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন তিনি।স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

Manual5 Ad Code

 

পরপর তিনবার এবং এ পর্যন্ত চারবার প্রধানমন্ত্রী হওয়ার ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।নিজের বালষ্ঠ নেতৃত্ব ও সাহসী কর্মকাণ্ড দিয়ে আরাে আগেই জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে
উঠেছেন শেখ হাসিনা ।

 

Manual1 Ad Code

বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন এবং আন্তর্জাতিক নানা ইস্যুতে তার বিচক্ষণ ও বলিষ্ঠ নেতৃত্ব জাতি হিসেবে আমাদের কে মাথা উচু করে বাচতে শিখিয়েছেন।

 

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উঠতে যে শর্ত দরকার , তা পূরণ করায় আবেদন করার যােগ্য হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ।প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে তিনি বলেন , জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞা , বিচক্ষণতা , গতিশীল নেতৃত্ব , মানবিক মূল্যবােধ দিয়ে তিনি শুধু দেশেই নন , বহির্বিশ্বেও অন্যতম সেরা রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দেশ ও জাতি গঠনে নিজেকে নিয়ােজিত রেখেছেন ।

 

আমরা তার রাজনৈতিক অভিজ্ঞতা , প্রশাসনিক দক্ষতা ও দূরদর্শী নেতৃত্বের জন্য তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই । এ সময় উপস্থিত ছিলেন সাবেক ঈশ্বরদী পৌর যুবলীগের যুগ্ন সম্পাদক মােশারফ হােসেন নয়ন , যুবলীগ নেতা শরিফুল ইসলাম শরিফ , মিজান মালিথা , সােহেল বিশ্বাস , সাবেক ঈশ্বরদী পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আমজাদহােসেন অবুজ , ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক । সাব্বির হাসান । সহ যুবলীগ , ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।