১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম বহদ্দারহাটে মদিনা হোটেলে আগুন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২০
চট্টগ্রাম বহদ্দারহাটে মদিনা হোটেলে আগুন

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

আব্দুল করিম,চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট মোড়ে মদিনা হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালুরঘাট ফায়ার স্টেশনের দুইটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুম থেকে জানানো হয়, ভোর ৩টা ৪০ মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

 

Manual7 Ad Code

ভোর ৪টা ২০ মিনিটে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অতীশ চাকমার নেতৃ্ত্বে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন বলে জানানো হয় কন্ট্রোল রুম থেকে।