১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২০
হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

হাবিবুর রহমান রুবেল,হরিণাকুন্ডু প্রতিনিধিঃ-

Manual3 Ad Code

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনজিরা খাতুন (৬০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পারদখলপুর গ্রামের আবু ছালের স্ত্রী। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে ওই গ্রামে নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহতের ছেলে মিল্টন হোসেন জানান, রাতে তার মা ঘরে বিদ্যুৎ সংযোগে টুপিন প্লাগ পরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষনা করেন।

 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদ হাসান শাওন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ফলে রক্তশুন্যতার কারনে হাসপাতালে আনার পথেই তার মৃত্য হয়।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

হরিণাকুণ্ডু থানার উপ- পরিদর্শক বিশ্বজিৎ পাল জানান, এবিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।