২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

ডিএনডি খালে নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২০
ডিএনডি খালে নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি

Manual5 Ad Code

 

 

 

ডেমরা প্রতিনিধি:-
রাজধানীর ডেমরায় ডিএনডি খালে গোসল করতে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী আকাশির (১৩) এখনও সন্ধান মেলেনি।

 

দীর্ঘ ৬ ঘণ্টা চেষ্টার পরও ফায়ার সার্ভিসের উদ্ধার টিম মেয়েটির কোনো খোঁজ পায়নি।

 

Manual1 Ad Code

বুধবার দুপুরে ডেমরার বামৈল এলাকায় চার বান্ধবী মিলে গোসল করতে নেমে আকাশি নিখোঁজ হয়। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের উদ্ধার টিম মেয়েটিকে খোঁজা শুরু করলেও রাত ১২টা পর্যন্ত তার সন্ধান মেলেনি।

 

নিখোঁজ আকাশি শেরপুরের নলিতাবাড়ী থানার চাঁদগাঁও গ্রামের মো. আনোয়ার হোসেনের মেয়ে। তারা বর্তমানে বামৈল এলাকায় ভাড়া থাকে।

Manual7 Ad Code

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া যুগান্তরকে বলেন, বুধবার দুপুরে বৃষ্টির সময় প্রতিবেশী তিন খেলার সাথী নিয়ে ডিএনডি খালে গোসল করতে আসে আকাশি। খালে সাঁতার কাটার এক পর্যায়ে আকাশি দুর্বল হয়ে পড়লে তার খেলার সাথী জুঁইকে (৮) আঁকড়ে ধরে।

 

এ সময় তারা দু’জনেই পানিতে ডুবে গেলে স্থানীয় একটি ছেলে বিষয়টি খেয়াল করে জুঁইকে উদ্ধার করতে পারলেও আকাশিকে খুঁজে পায়নি সে।

 

জাকারিয়া আরও বলেন, এ ঘটনায় আকাশির খেলার সাথিরা বাড়িতে গিয়ে ভয়ে বিষয়টি গোপন রাখে। পরবর্তীতে বিকালে আকাশির মা-বাবা তাকে খুঁজে না পেয়ে জুঁইসহ তার বান্ধবীদের জিজ্ঞেস করলে জুঁই ভয়ে ভয়ে ডুবে যাওয়ার ঘটনা বলে।

Manual4 Ad Code

 

এ বিষয়ে ফায়ার সার্ভিসের (ঢাকা অঞ্চল-৫) উপসহকারী পরিচালক মো. হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের উদ্ধার টিমের দীর্ঘ ৬ ঘণ্টা চেষ্টার পরও আকাশির সন্ধান মেলেনি। তাই বৃহস্পতিবার সকাল থেকে ডুবুরি দল উদ্ধারের চেষ্টা চালাবে।

Manual5 Ad Code