২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

পাকশী ইউনিয়নে নৌকা মার্কাকে বিজয় করার লক্ষ্যে যুবলীগের নির্বাচনী পরিচালনা সম্মেলন অনুষ্ঠিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২০
পাকশী ইউনিয়নে নৌকা মার্কাকে বিজয় করার লক্ষ্যে যুবলীগের নির্বাচনী পরিচালনা সম্মেলন অনুষ্ঠিত

Manual1 Ad Code

 

 

মো: ইয়াছিন শেখ,ঈশ্বরদী প্রতিনিধি :

মঙ্গলবার (১৬ই সেপ্টেম্বর) পাকশী ঐতিহাসিক হাসেম আলী মিলনায়তনে পাকশী ইউনিয়ন যুবলীগের নির্বাচনী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

 

পাকশী ইউনিয়ন যুব লীগের বর্ধিত সভায় পাবনা ৪ আসনের উপ -নির্বাচনে যুব লীগের সকল নেতা কর্মীদের সাথে নিয়ে ২৬ তারিখে নৌকা মার্কাকে বিজয় করার লক্ষ্যে যুব লীগের বর্ধিত সম্মেলন অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

 

পাকশী ইউনিয়ন যুব লীগের সম্মেলন পাকশী ইউনিয়ন আওয়ামী লীগ ও যুব লীগের সকল নেতা কর্মী দের সাথে নিয়ে নির্বাচনী পরিচালনা কর্যক্রম সুষ্ঠ ভাবে দেখভাল করার লক্ষ্যে, নির্বাচনকে সুষ্ঠ ভাবে পরিচালনা জন্য আজকে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

 

ইউনিয়ন যুব লীগের নির্বাচনী পরিচালনা সম্মেলনে অংশ নিয়েছিলেন পাবনা জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক।

 

শিবলী সাদিক তার বক্তৃতায় বলেন পাকশী ইউনিয়ন হচ্ছে একটি ঐতিহাসিক জায়গা। যেখানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল হিসাবে পরিচিত। পাকশী আজ বিশ্বের রোল মডেল,এই পাকশীতে বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে।

 

এই ইউনিয়নে এটি অবস্থিত, ও দৃশ্যমান। এই উপজেলার মানুষ সবাই জানে সুতরাং জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের চিত্র আমরা পাবনা বাসী ততটা না কাছ থেকে দেখেছি তার চেয়ে আপনারা এই উপজেলার ৭ ইউনিয়নের মানুষ তারচেয়ে বেশি কাছ থেকে দেখেছেন। এবং এই পাকশী বাসী কাছ থেকে দেখে দেখে আজ অবস্ত হয়ে গেছেন।

 

নৌকার ভোটের জন্য মা বোন দেন কাছ থেকে ভোট চাইতে হয় না, তবে বোঝাতে হবে নৌকার যে উন্নয়নের ধারা, নৌকা মার্কায় ভোট দিলে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তাই আপনারা নৌকা মার্কায় ভোট দিবেন।

 

আপনারা যানেন যে বিএনপির বিল্পব বাহিনী যারা এলাকায় চায়ের দোকানে, পাড়া মহল্লায় কুটো কথা ঢেলে দেয়। মানুষের মনের মধ্যে বিভ্রামন্তি সৃষ্টি করে।তারা বলে যে আওয়ামী লীগের রাজনীতি তে নাকি ভোট মেরে নেয় , ভোট কেটে নেয় তারা যদি যানতো তাহলে কষ্ট করে আমরা আপনাদের কাছে ভোট ভিক্ষা করতে আসতাম নাহ। আওয়ামী লীগ এই নোংরামি কাজ কখনো করে না এবং বর্দাস্ত করে না, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আর্দশের দল।

 

Manual2 Ad Code

 

তিনি আরো বলেন আপনি পাকশী ইউনিয়ন যুব লীগ কে বলেন নির্বাচনী প্রচরনায় পাকশী ইউনিয়ন যুব লীগ কে পিছিয়ে থাকলে চলবে না। প্রত্যেক নেতা কর্মী যে যার জায়গা থেকে নিজ নিজ বাড়ি সহ আশেপাশে আরো ২০ বাড়ির ভোটারদের কাছে যেতে হবে এবং তাদের কাছ থেকে ভোট চাইতে হবে । তাদের কে উন্নয়নের মার্কা, তাদের অধিকার আদায়ের মার্কা, সম্পর্কে বোঝাতে হবে।

 

 

তিনি আরো বলেন নিজেদের মধ্যে মনোমালিন্য দূর করে একযোগে নৌকার পক্ষে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে।পাকশী ইউনিয়ন হলো আওয়ামী লীগের ভোট ব্যাংক। এই ইউনিয়নে আগামী ২৬ শে সেপ্টেম্বর ঈশ্বরদী উপজেলা সবচেয়ে বেশি ভোট নৌকা মার্কার পাওয়ার আশা করছি।এবং নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। সকল যুব লীগের নেতা দের ভোটের আগে ভোট কেন্দ্র গুলো পাহারা দিতে হবে এবং ভোট কেন্দ্র গুলোতে যাতে মানুষ নিরবিগ্নে ভোট দিতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে।

 

Manual3 Ad Code

 

এছাড়া অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের সুযোগ্য পুত্র তহিদুল ইসলাম দোলন বিশ্বাস, পাকশী ইউনিয়ন যুব লীগের সভাপতি, আনোয়ার হোসেন, সেক্রেটারি মেজবুল, যুব লীগ নেতা , রুবেল, লিটন, মিরাজ, আবুল সহ যুব লীগ,ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি, পাকশী কলেজ ছাত্র লীগের অসংখ্যা নেতা কর্মী, আওয়ামীগের সিনিয়র নেতা কর্মী উপস্হিত ছিলেন।

 

 

অনুষ্ঠান পরিচালনা করেন পাকশী ইউনিয়ন যুব লীগের সভাপতি আনোয়ার হোসেন।নৌকায় আবারো ভোট চেয়ে সভাপতি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোসনা করা হয়।