১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

মাধবপুরে অটোরিক্সার ড্রাইভার শ্রমিক একতা কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২০
মাধবপুরে অটোরিক্সার ড্রাইভার শ্রমিক একতা কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

মোঃ জাকির হোসেন,মাধবপুর থেকেঃ-

Manual8 Ad Code

“দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” এই স্লোগান এর মধ্য দিয়ে

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন পরিষদ হল রুমে (১১ সেপ্টেম্বর) শুক্রবার সন্ধ্যায় ধর্মঘর অটোরিক্সার ড্রাইভার শ্রমিক একতা কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

 

ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সামছুল ইসলাম কামালের সভাপতিত্বে আশিকুর রহমান মামুন মেম্বার এর পরিচালনায় সভায়

Manual6 Ad Code

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মঘর ইউনিয়নের বিট অফিসার মাধবপুর কাশিম নগর পুলিশ ফাঁড়ির এস আই মোঃ আতিকুর রহমান।

 

উক্ত সভায় মাদক অটোরিকশা থেকে চাঁদা আদায় এবং শিশু-কিশোরদের দিয়ে রাস্তায় অটো রিস্কা না চালানো জন্য গার্ডিয়ান কে সচেতন মূলক আলোচনা করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সদস্য মোঃ সালাম মিয়া কাশিমনগর পুলিশ ফাঁড়ির ধর্মঘর সহকারি বিট অফিসার এ টি এস আই মোঃ শাহ আলম চৌধুরী সাংবাদিক জাকির হোসেন সমাজসেবক সুজন মিয়া সহ ড্রাইভার শ্রমিক একতা কল্যাণ সমিতির সদস্যবৃন্দরা।

 

সভায় প্রধান অতিথি বিট অফিসার এস আই আতিকুর রহমান বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো ডলার্স ঘোষণা করেছেন। এলাকা থেকে সমাজ থেকে মাদক নিরাময় করতে হবে।

 

মাদক নিরাময় করতে হলে আপনাদের সহযোগীতা একান্ত কাম্য। রাস্তায় চলাচলের সময় চোখ কান খোলা রেখে গাড়ি চালাতে হবে যেহেতু আপনারা সীমান্ত এলাকায় গাড়ি চালান। আপনারা জানেন প্রতিদিনই পুলিশের হাতে মাদক ধরা পড়ছে।

 

অপরিচিত কোন লোককে সন্দেহ হলে তার ব্যাগে কি আছে জিজ্ঞাসা না করে গাড়িতে তুলবেন না। আর বিশেষ করে কোন শিশু-কিশোরদের হাতে গাড়ি চালাতে দিবেন না এতে করে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। শিশু শ্রম আইনে এটি দণ্ডনীয় অপরাধ। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।