১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

টুঙ্গিপাড়ায় শিক্ষককে লাঞ্ছিত, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২০
টুঙ্গিপাড়ায় শিক্ষককে লাঞ্ছিত, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি

Manual8 Ad Code

 

টুঙ্গিপাড়ায় শিক্ষককে লাঞ্ছিত, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি

 

 

রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ-

Manual7 Ad Code

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কুশলী ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান গাজীকে লাঞ্ছিত করার প্রতিবাদে ও কুশলী ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন সিকদারের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

Manual5 Ad Code

শনিবার সকাল ১১ টায় উপজেলার খালেক বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মস‚চি পালন করে অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তরা বলেন, স্কুল মাঠে শিক্ষার্থীদের সুবিধার জন্য গ্যারেজ তৈরির জায়গা দেখার সময় কুশলী ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান গাজীকে লাঞ্ছিত করে ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন সিকদার। তাই ইউপি চেয়ারম্যানের বিচারের দাবি করি।

Manual4 Ad Code

উল্লেখ্য, গত ২৪ আগষ্ট কুশলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও অন্যান্য শিক্ষকদের সাথে পরামর্শ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান গাজী বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাই-সাইকেল রাখার জন্য গ্যারেজ নির্মাণের জায়গা দেখতে যান।

Manual1 Ad Code

তখন কুশলী ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ করে নির্মাণ কাজে বাঁধা দেয়।

এরপর ২৬ আগষ্ট প্রধান শিক্ষক লাঞ্ছিত হওয়ার অভিযোগ এনে গোপালগঞ্জ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন।