১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

শিক্ষক ও নারী নেত্রী নূরে জান্নাত কামনার স্মরণে কোরআন খতম, কোরআন প্রদান ও দোয়া মাহফিল

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২০
শিক্ষক ও নারী নেত্রী নূরে জান্নাত কামনার স্মরণে কোরআন খতম, কোরআন প্রদান ও দোয়া মাহফিল

Manual8 Ad Code

 

 

Manual5 Ad Code

রাকিবুল হাসান শ্রীপুর (গাজীপুর) থেকেঃ-
গাজীপুর নারী সংগঠনের প্রতিষ্ঠাতা, শ্রীপুর উপজেলা মহিলা শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা আহবায়ক, মাওনা পাবলিক কলেজের প্রভাষক, আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশনের উপদেষ্টা নূরে জান্নাত কামনার আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম, কোরআন শরীফ প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

গত শুক্রবার বিকাল তিনটায় শ্রীপুরের মাওনা চৌরাস্তা আল-ইসলামিয়া মাদরাসা ও এতিমখানায় আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশনের উপদেষ্টা মুফতি আব্দুল্লাহ আল মাসউদের সঞ্চালানায় ও সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক খন্দকার আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব এড. মোঃ হারুন-অর-রশীদ ফরিদ।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জজকোর্টের আইনজীবী ও মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য আলহাজ্ব এড. মোঃ কামাল ফকির, এ.এফ.এন প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মুন্না আজিজ, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক জামে মসজিদের পেশ ইমাম মুফতি মিনহাজ উদ্দিন সিরাজী, আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশনের সম্মানিত সদস্য মোঃ মাহবুব আলম, মোঃ মাসুদুজ্জামান, মোঃ মাহমুদুল বেপারী, হাফেজ মোঃ হাবিবুর রহমান, হাফেজ মোঃ সাকিব আল হাসান, মোঃ রুহুল আমিন, রিতু আক্তার, সানজিদা আক্তার আকলিমা, দিলারা জাহান সামিয়া, মোঃ স্বাধীন হোসেন চয়ন প্রমুখ।

 

Manual2 Ad Code

এ সময় সকলেই মরহুমার কর্ম ও জীবনী নিয়ে আলোচনা করে উনার আত্মার মাগফিরাত কামনা করেন। মরহুমার স্বরণে উক্ত মাদ্রাসায় ১০ টি পবিত্র কোরআন শরীফ প্রদান করে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।