১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

চট্রগ্রাম নগরীর রাহাত্তারপুলে একটি কাটা হাত উদ্ধার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২০
চট্রগ্রাম নগরীর রাহাত্তারপুলে একটি কাটা হাত উদ্ধার

Manual4 Ad Code

আব্দুল করিম,চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

চট্রগ্রাম নগরীর রাহাত্তারপুল এলাকার ফ্লাইওভারের নিচ থেকে একটি কাটা হাত উদ্ধার করেছে পুলিশ।

 

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বাকলিয়া থানা পুলিশ এটি উদ্ধার করেন।

 

পরে ডিএনএ পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উদ্ধারকৃত হাতটি পাঠানো হয়।

Manual1 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন। তিনি বলেন, রাহাত্তারপুল এলাকায় দায়িত্ব পালনকালে মানুষের একটি কাটা হাত উদ্ধার করে আমাদের কয়েকজন সদস্য। পরে হাতটি থানায় নিয়ে আসলে ডিএনএ পরীক্ষার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।

 

বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে উল্লেখ করে নিজাম উদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কার হাত, কোথা থেকে আসলো বা কারা ফেলবো তার সবকিছুই এ তদন্তে দেখা হবে।

Manual1 Ad Code