২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ে কষ্টি পাথর উদ্ধার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২০
ঠাকুরগাঁওয়ে কষ্টি পাথর উদ্ধার

Manual5 Ad Code

 

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলার হাট ইউনিয়ন এর বড়দেশ্বরী বাজার সংলগ্ন টাংগন নদীর খনন করার সময় প্রায় ৫ কেজি ওজনের একটি কষ্টি পাথর পাওয়া যায় ।

 

এলাকা বাসী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধায় আনুমানিক ৭ঃ২০ মিনিটে পানি উন্নয়ন বোর্ড নদী খনন কাজ চলাকালীন সময় সাইদুল ইসলাম এর ড্রেজার মেশিনে কষ্টি পাথর পাওয়া যায়।

 

ঘটনা স্থলে উপস্থিত থাকা শহিদুল ইসলাম বলেন আমার ছোট ভাই মোকলেছুর ও ড্রেজার মেশিন চালক কষ্টি পাথর পান, পরে আমি তাদেরকে পানি উন্নয়ন বোর্ডে জমা দেওয়ার জন্য বলি।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

এরপর ৫ আগস্ট শনিবার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত প্রাপ্ত মেহেদী আহসান উল্লাহ চৌধুরী এর প্রচেস্টায় সকাল ১০ টার সময় ড্রেজার মালিক সাইদুল ইসলাম ও নদী খনন কাজে নিয়োজিত স্থানীয় মোকলেছুর খান পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁও এর নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম এর কাছে হস্তান্তর করেন।

 

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন ২১ নং ঢোলার হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সীমান্ত কুমার নির্মল , স্থানীয় সাংবাদিক বদরুল ইসলাম বিপ্লব।

 

Manual8 Ad Code

এ বিষয় পানি উন্নয়ম বোর্ড ঠাকুরগাঁও এর প্রকৌশলী রবিউল ইসলাম বলেন টাংগন নদীর খনন কাজ চলাকালীন সময় সাইদুল ইসলাম এর ড্রেজার মেশিনে কষ্টি পাথর পাওয়া যায় এবং সেটা ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডে জমা দেন।

 

তিনি আরও বলেন জেলা প্রশাসক মহোদয় এর মাধ্যমে বাংলাদেশ সরকারের কোষাগারে হস্তান্তর করা হবে।

 

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্ত রঞ্জন রায় এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন উদ্ধারকৃত কষ্টি পাথর পানি উন্নয়ন বোর্ড এর মাধ্যমে জেলা প্রশাসক মহোদয় কে জমা করা হবে।