২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

রুহিয়ায় পুলিশের অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত

admin
প্রকাশিত আগস্ট ৩১, ২০২০
রুহিয়ায় পুলিশের অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ ও মহড়া  অনুষ্ঠিত

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

আল ফয়সাল অনিক, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

 

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের আয়োজনে রুহিয়া থানা পুলিশকে অগ্নি নির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

 

৩১ আগস্ট সোমবার দুপুরে রুহিয়া থানা চত্বরে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া শেষে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মফিদার রহমান বলেন, ছোট খাট আগুন ও গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে তা কিভাবে নির্বাপণ করা যায় এ বিষয়টি অনেকেই জানে না। মূলত সেটি জানানোর জন্যই
আমাদের এ প্রশিক্ষণ মহড়া।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

এ সময় রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় সহ অফিসের সকল পুলিশ অফিসার ও পুলিশ কনস্টেবল এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

Manual6 Ad Code