২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

রূপগঞ্জে জমি অধিগ্রহণ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছে স্থানীয়রা

admin
প্রকাশিত আগস্ট ৩১, ২০২০
রূপগঞ্জে জমি অধিগ্রহণ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছে স্থানীয়রা

Manual8 Ad Code

 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেট্রোরেল কর্তৃক সমঝোতা ছাড়া জমি অধিগ্রহণ প্রত্যাহার করার দাবিতে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করে এলাকাবাসী।

Manual3 Ad Code

 

রূপগঞ্জে মেট্রোরেল (এমআরটি লাইন ১) এর অধীনপ নারায়ণগঞ্জ জেলার অধিগ্রহণ শাখা কর্তৃক পিতলগঞ্জ ও ব্রাহ্মণখালী মৌজার জমি মালিকদের সঙ্গে সমঝোতা ছাড়াই অধিগ্রহণ নোটিশ প্রদানের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন স্থানীয় এলাকাবাসী।

 

Manual2 Ad Code

এ সময় পিতলগঞ্জ এলাকার বাসিন্দা আমিনুল হক ঝিনু বলেন র্পূবাচল নতুন শহর বাস্তবায়নের জন্য ব্রাহ্মণখালী মৌজায় জমি অধিগ্রহণ করার পর বহু মানুষ পিতলগঞ্জ এ বসবাস করছেন তাছাড়া র্পূবাচলের পাশের এ জমিতে ইতিমধ্যে (বিপিসি) পদ্মা অয়েল একটি ডিপো গড়তে জমি অধিগ্রহণ করেন।এর জন্য অনেক ফসলী জমি নষ্ট হয়ে যায়। এখন যদি ঘর বাড়ি ও নিয়ে যায় আমরা থাকবো কোথায়।

 

এছাড়াও এলাকাবাসীরা জানায় তারাও চাও মেট্রোরেল হউক কিন্তু তাদের জমির নেয্যমূল্য দিতে হবে। যদি আমরা নেয্যমূল্য না পাই তাহলে কোনো অবস্থাতেতেই আমরা জমি অধিগ্রহণ করতে দিবো না।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভূইয়া রানু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মনিরুজ্জামান ভূইয়া মনির, রূপগঞ্জ থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক আরিফ খান জয়, আব্দুল আউয়াল ভূইয়া ওবাইদুল মজিদ জুয়েল মাস্টার, শামসুল হক, জিন্নাত আলী ।

 

অতপর সবাই জোর দাবী করে বলেন মানবিক এ বিষয়টি আমাদের এলাকার হাজারো বাসিন্দাদের মৌলিক অধিকার স্বার্থে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সৃদৃষ্টি কামনা করেন।