১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

জাতীয় শোক দিবস পালন: বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

admin
প্রকাশিত আগস্ট ২৭, ২০২০
জাতীয় শোক দিবস পালন: বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Manual8 Ad Code

 

আবু সাঈদ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :

 

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী “জাতীয় শোক দিবস” পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধায় শ্রীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের বৈরাগীচালা এলাকায় ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকলের মাগফেরাত কামনা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়েছে।

Manual2 Ad Code

 

প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আঃ গফুর খানের সভাপতিত্বে ও শ্রীপুর পৌর ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থী সিদ্দিকুর রহমান বাদলের সঞ্চালনায়, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর পৌরসভার মেয়র, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আনিছুর রহমান।

Manual5 Ad Code

 

আরও বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন, শ্রীপর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, শ্রীপুর পৌরসভা ৪ নং ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান মন্ডল, শ্রমিক লীগ নেতা ফোরকান খান, আওয়ামীলীগ নেতা ওমর ফারুক, শ্রীপর উপজেলা যুবলীগ নেতা সেলিম শেখ প্রমূখ।

 

 

উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মোবারক হোসেন মজনু, জাহিদুল ইসলাম জনি, আওয়ামী লীগ নেতা আপেল মাহমুদ, যুবলীগ নেতা সাইমন রাসেল, ছাত্রলীগ নেতা সাইফ হাসান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।